মিলন মাহমুদ,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ চলছে আওয়ামী লীগের দু- গ্রুপে দ্বন্দ্ব থাকায় আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন দুগ্রুপই পৃথকভাবে। সাফল্য ও গৌরবের অভিযাত্রায় আওয়ামীলীগ পার করলো ৭০ বছর। এ প্রতিষ্ঠা বার্ষিকীতে সিংগাইরে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি এবং অপরপক্ষে সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খানের নেতৃত্বে পৃথকভাবে এ দিনটি পালন করেন।
২৩ জুন রবিবার সকাল ১০ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খানের নেতৃত্বে কেক কেটে বর্ণাঢ্য আনন্দ মিছিল করা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান।
এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সাফল্য ও গৌরবের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা । আওয়ামিলীগকে কোন অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক সায়েদুল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. লুৎফর রহমান, এ্যাড. জাহিদ আহমেদ উজ্জল, যুবলীগ সম্পাদক রমিজ উদ্দিনসহ আরো অনেকে।
অপরদিকে একই দিন বিকেল ৫ টায় মানিকগঞ্জ-২ আসনের সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সভাপতিত্বে উপজেলা কার্যালয় চত্বরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি।
এছাড়াও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড.গোলাম মহিউদ্দিন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক পৌর মেয়র মীর মোঃ শাজাহান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান মুসলেম উদ্দিন চোকদার, মোঃ রমজান আলী, ইঞ্জি.শাহাদৎ হোসেন, শওকত হোসেন বাদল, দেওয়ান জিন্নাহ লাডু, আব্দুল হালিম রাজু, মোঃ জাহিদুল ইসলাম ভূইয়া, মিজানুর রহমান মিঠু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট কহিনুর ইসলাম সানি, আব্দুল আলিম, আজিমপুর ফকির মওলা দরবার শরীফের পীর আবু নঈম মোঃ বাশারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মমতাজ বেগম এমপি অপরগ্রুপের হান্নান-মাজেদ সমর্থকদের পরিহার করতে বলেন। তিনি বলেন যারা নৌকার বিরোধীতা করে তারা আওয়ামীলীগ হতে পারে না।