কালিহাতীতে নব-গঠিত শ্রমিকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) দুপুরে কালিহাতী সদরের জয় বাংলা ভবনে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।

এসময় নব-গঠিত উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নূরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, জাহিদ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সেলিম মিয়া।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর