রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাজবাড়ীতে পরিবেশ আইনে অভিযান পরিচালনা করা হয়। রবিবার ( ৬ জুন ) দুপুরে রাজবাড়ী সহকারী কমিশনার ও নির্বহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে রাজবাড়ী পাবলিক হেলথ মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

এসময় আলমদিনা ডায়গনষ্টিক সেন্টারকে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ২ ধারায় অপরাধে ৬(গ) ধারায় ৫ হাজার ও একই ধরায় আস্থা ( প্রতিবন্ধী) মা ও শিশু হাসপাতালকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১০,০০০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

প্রসিকিউটর, ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহাকারী পরিচালক মিতা রানী দাস, রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, পেসকার মোঃ আফতাব হোসেন এবং শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর