নেত্রকোনা জেলা কারাগারে আটক থাকা এক হাজতীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মতিন মিয়া (৬০)। বাড়ি সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামে। রবিবার ভোর ৫টার দিকে অসুস্থ হয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি।
জেলার ফারহানা আক্তার জানান, আব্দুল মতিন একটি হত্যা মামলায় গত বছরের ২ সেপ্টেম্বর থেকে হাজতবাস করছিলেন। রবিবার ভোরে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মারা যাওয়ার পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একই হত্যা মামলায় আব্দুল মতিনের ছেলেও আটক রয়েছেন বলে কারাগার সূত্রে জানা গেছে।
রাজেশ গৌড়/বার্তাবাজার/ই.এইচ.এম