বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্নটা জিইয়ে রাখার জন্য তো বটেই, নিজেদের ক্রিকেটীয় অহম ধরে রাখার লড়াইও এটি। এ কারণেই আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার।মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত খেলছে বাংলাদেশ।আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে চলতি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারেআজ মাঠে রশিদ-নবীদের বিপক্ষে মাঠে নেমে ওয়ার্নারকে দুঃসংবাদ দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্নার ছিলেন রান সংগ্রহকের তালিকায় শীষ্যে। দুই নম্বরে ছিলেন সাকিব।শীষ্য স্থান দখল করতে সাকিবের চাই ২৩ রান।অবশেষে আফগানদের বিপক্ষে মাঠে নেমে ওয়ার্নারকে টপকে বিশ্বকাপের রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে গেলেন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব ৪৮ রানে অপরাজি থেকে ব্যাটিং করছেন।
বার্তাবাজর/এএস