আরও বাড়ানো হয়েছে লকডাউন, এবার ১০ দিন

করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও ১০ দিন বাড়িয়েছে সরকার। রোববার (০৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ জারি থাকার কথা বলা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো। আজ মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে।

চলতি বছরের মার্চের শেষের দিকে দেশে শুরু হয় করোনার দ্বিতীয় ঢেউ। বেড়ে যায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। এর প্রেক্ষিতে এপ্রিলের ১৪ তারিখ থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়। এরপরে আরও ৬ দফায় এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়। একইসঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক মানুষকে বসিয়ে সেবা দেওয়ার অনুমতি

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর