সিরাজদিখানে স্বেচ্ছায় টেটা-বল্লম পুলিশের নিকট হস্তান্তর

শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি “আপনার সন্তানের হাতে টেঁটা বল্লম দিয়ে যুদ্ধক্ষেত্রে নয়, বই-খাতা দিয়ে স্কুলে পাঠান। আর নয় রক্তপাত “এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আর নয় রক্তারক্তি আর নয় হানাহানি, এই প্রতিজ্ঞায় থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় স্বেচ্ছায়া টেঁটা বল্লম পুলিশের নিকট হস্তান্তর কর্মসুচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ৬জুন সকাল ১১টায় উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামে কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে ৬নং বিট পুলিশিং এর বিট অফিসার এসআই রিমন ও এএসআই হাফিজুর রহমানের আয়োজনে অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে পুলিশ উপপরিদর্শক সেকেন্দার আলীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিনের বিবাদমান টেঁটা বল্লম যুদ্ধে রক্তপাত নিরসন ও এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েক গ্রাম থেকে শান্তিপ্রিয় এলাকাবাসী ১হাজার ২শত টেঁটা বল্লম এই অনুষ্ঠানে স্বেচ্ছায় হস্তান্তর করেন। এসময় টেঁটা বল্লম স্বেচ্ছায় জমাদানকারীদের ফুল দিয়ে বরন করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।

টেঁটা বল্লম হস্তান্তর কর্মসুচিতে প্রধান অতিথি সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন তার বক্তব্যে বলেন, আর যেন কোন মা টেঁটা বল্লমে আঘাতে সন্তান হারা না হয়। আর যেন কোন বোন স্বামী হারা না হয়। আপনার আসুন শান্তির পথে আমি সব সময়ই আপনাদের পাশে আছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিমউদদীন।
আরো উপস্থিত ছিলেন শিক্ষক, ইমাম, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ নারী-পুরুষ।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর