টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতসহ হোটেলের ভিতরের পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ডে অবস্থিত মিজান হোটেল এন্ড সুইটস্ মিটকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের সহযোগিতায় সদর উপজেলার বাজার তদারকি করেন- টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এসময় হোটেল মিজানে অভিযান চালিয়ে ভিতরের পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইফতেখারুল আলম রিজভী বলেন, বাজার তদারকির অংশ হিসেবে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য নিশ্চিতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর