সাভারে মাশরুম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী
ঢাকার সাভারে মাশরুম উদ্যোক্তা, চাষী এবং ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুন) দুপুরে সাভারের সোবহানবাগ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর প্রশিক্ষণ ইউনিটে এই সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাভার এর আয়োজনে এবং মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর কর্মকর্তাগণ এবং সাভারে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তা, চাষী এবং ব্যবসায়ীগণ।
সভায় সাভারে মাশরুম ব্যবসার বিভিন্ন সমস্যা উঠে আসে এবং সেগুলোর নিরসনে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় মাশরুম ব্যবসায়ীগণ এই ব্যবসা আরও বেগবান হবার ক্ষেত্রে তাদের প্রতিকূলতা তুলে ধরেন।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আহবান জানান, সংশ্লিষ্ট অধিদপ্তরের জায়গায় মাশরুম বিক্রয় কেন্দ্র স্থাপনের আহবান করেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি কৃষির বহুমূখীকরণ প্রসঙ্গ উল্লেখ করে সাভারে মাশরুম ব্যবসায়ীদের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
বার্তাবাজার/পি