প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৩৮ জন মারা গেছেন। একই সময় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন।
রোববার (০৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, এখন পর্যন্ত দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৩৯ জনে। মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ লাখ ১০ হাজার ৯৯০ জনে।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। এই সময়ে ১৫ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬১৩টি।
বার্তা বাজার/এসজে