প্রেমিকার সাথে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পছন্দ করা মেয়ে প্রেমিকার সাথে বিয়েতে সম্মতি না দেয়ায় ফাঁসিতে ঝুলে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার রাতে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। পেশায় তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন আশরাফুল ইসলাম। বাড়িতে এসে বাবাকে একটি পছন্দ করা মেয়ের কথা জানান। পরে সে মেয়েকে বিয়ের করবে বলে জানান। এ বিয়েতে বাবা সম্মতি না দেওয়া রাগ করে নিজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। পরে রাতে অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় জানালার ছিদ্র দিয়ে আশরাফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর