পাবনায় কোটি টাকা ব্যয়ে রাস্তা মেরামত কাজের উদ্বোধন

পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের মাহমুদপুর প্রায় ১ কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

রবিবার দুপুরে মাহমুদপুর ইউ জেড আর হতে কাশিনাথপুর ভায়া এগ্রোফিশারিজ পর্যন্ত এ রাস্তা উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে এমপি প্রিন্স বলেন, আওয়ামী লীগ সরকার এদেশে তৃণমূল মানুষের উন্নয়নের রাজনীতি করে। তাই মহামারি করোনা কালেও উন্নয়নের গতি থেমে নেই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষের কথা ভাবে। আর তাদের সুবিধার জন্য গ্রামের কোন রাস্তা কাঁচা রাখছে না। সব রাস্তাই খুঁজে খুঁজে পাকার কাজ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, মালঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম,সাবেক চেয়ারম্যান আলী রেজা খান কাকন, সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম,অর্থ সম্পাদক হিরোক হোসেন,সদস্য সন্তোষ কুমার হাওলাদার,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি,উপজেলা উপপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন মোল্লা,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সিনিয়রসহ সভাপতি বেলাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ শান্ত, সাধারণ সম্পাদক সিরাজুল ইলাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও তা সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর