নওগাঁর ধামইরহাট সীমান্তে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. বাবুল হোসেন (৫০) নামের এক জন মাদক চোরাকারবারিকে আটক করেছে ১৪ বিজিবি। সে উপজেলার খরমপুর গ্রামের মৃত গজিম উদ্দিনের ছেলে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি জানান, শনিবার বিকেলে উপজেলার চকচন্ডি বিওপির নায়েব সুবেদার মো. জয়নাল আবেদীন এর নেতৃত্বে চকচন্ডি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৭৮/৪০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খরমপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি