প্রাইভেটকারে করে হেরোইন পাচার, গ্রেফতার ৫

র‌্যাব ১৩ এর অভিযানে রংপুরে প্রাইভেটকার তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইনসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এসময় তিনজন নারীসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব।

রোববার (৬ মে) সকালে র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ ফ্লাইট লেফটেন্যান্ট বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে তল্লাশী করে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহজনক হলে তল্লাশী করে ৩০০ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল এবং নগদ টাকাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার র‌্যাব।

আটককৃত মাদক কারবারিরা হলেন, রাজশাহীর বাসিন্দা মোঃ খায়রুল ইসলাম (৩৭), মোছাঃ জোসনারা বেগম (৪৫), মোছাঃ নার্গিস বেগম (৪০), মোছাঃ জাকিয়া বেগম (২২) সকলেই এবং গাইবান্দার চালক আবুল কালাম আজাদ (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে র‌্যাব বাদী হয়ে মিঠাপুকুর থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন এবং আসামীদের থানায় হস্তান্তর করা হয়।

রকি আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর