মাছ ধরা দেখতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ভাই বোনের

ফেনীর সোনাগাজীতে বৃষ্টির সময় নদীতে মাছ ধরা দেখতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। রোববার (০৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- আলমপুর গ্রামের অনু ফরাজী বাড়ির মোহাম্মদ সোলেমান প্রকাশ মিস্টারের মেয়ে সাজেদা আক্তার সাথী (১৫) ও চরসাহাভিকারী গ্রামের মোহাম্মদ বাহার মিয়ার ছেলে আলামিন (০৬)।

তারা পরস্পর মামাতো বোন ও ফুফাতো ভাই। নিহত সাথী কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরা দেখতে যায় সাথী ও আলামিন। তখন আকস্মিক বজ্রপাতে আহত হয়ে মাঠিতে লুটিয়ে পড়ে তারা দু’জন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন বাবুল। তিনি জানান, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর