মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন ভানুমিত দাশ (৫২) ও লাকি রানী দাশ (৩৫)। আহত হন মনতোশ দাশের স্ত্রী মালতী রানী দাশ ( ৫০) ও ভুবন দের স্ত্রী শোভা রানী দে (৪৫)। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবছার উদ্দিন বলেন, চার নারী শ্রমিক বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর