খালেদা জিয়াকে হাসপাতালেই থাকতে হবে আরও কিছুদিন

করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া করোনা মুক্ত হলেও আশংকামুক্ত নন। বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিয়েছে তার। এজন্য আরও কিছুদিন হাসপাতালে থেকেই চিকিৎসা নিবেন তিনি।

খালেদা জিয়ার এক চিকিৎসক জানান, তার পোস্ট কোভিড যে জটিলতা ছিল, সেগুলোর কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু তার অন্যান্য রোগগুলো আগের মতোই আছে। ফলে আরও কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে। আগামী কয়েক দিন তাকে পর্যবেক্ষণের পর ‘বিপদমুক্ত’ মনে হলেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন এ বিষয়ে বলেন, গত এক সপ্তাহে ম্যাডামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এখন তিনি কেবিনেই আছেন। সেখানে তার চিকিৎসা চলছে।

পরিচন প্রকাশ না করার শর্তে তার মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার পোস্ট কোভিড জটিলতার কিছুটার উন্নতি হয়েছে। এটাকে বড় ধরনের উন্নতি বলার সুযোগ নেই। তিনি এমনিতে কম খাবার খান। হাসপাতালে ভর্তি হওয়ার পর বাইরে থেকে অর্থাৎ তার আত্মীয়-স্বজনরাই চিকিৎসকদের পরামর্শ অনুয়াযী খাবার নিয়ে আসেন। খালেদা জিয়া সেগুলো খান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর