গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা আ’লীগের কমিটিতে ঠাঁই হলো যাদের

সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দুই উপজেলার এ কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে সভাপতি ও রফিক আহমদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয় ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে সভাপতি ও দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই পাওয়া অন্যরা হলেন- সহসভাপতি লুৎফুর রহমান, মুবিন আহমদ জায়গীরদার, রফিক আহমদ মাখন (ভাদেশ্বর), মস্তাব আহমদ চেয়ারম্যান, রুকন উদ্দিন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সাহেদ, মাহমুদ আহমদ চৌধুরী ও জহির উদ্দিন।

যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলওয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিমার আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন (ভাদেশ্বর), তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ (ঢাকাদক্ষিণ), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহাব উদ্দিন (ঢাকাদক্ষিণ), দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর (আমুড়া), ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মুমিত হীরা চেয়ারম্যান, মহিলা বিষয়ক সম্পাদক আঙ্গুরা বেগম (ঢাকাদক্ষিণ), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তোতা মিয়া (কমান্ডার), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কাজল কান্তি দাস, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল মান্নান কয়েস (চৌঘরি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ আজম এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ।

সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন (ভাদেশ্বর), সৈয়দ হাছিন আহমদ মিন্টু ও খায়রুল হক (ঢাকাদক্ষিণ)। সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ (ঢাকাদক্ষিণ), সহ-প্রচার সম্পাদক মনসুর চৌধুরী ও কোষাধ্যক্ষ শরিফ উদ্দিন আহমদ (বাঘা)।

সদস্যরা হলেন- ময়নুল হক (ভাদেশ্বর),আতাউর রহমান (বাদেপাশা), কামাল পারভেজ (ঢাকাদক্ষিণ),মখলিছুর রহমান (ফুলবাড়ি),অজিউর রহমান ছানা, এনামুল হক রুহেল, আর্জুমন্দ আলী,মাহতাব উদ্দিন জেবুল (লক্ষ্মীপাশা), নুরুল ইসলা, তমিজ উদ্দিন,সেলিম উদ্দিন (ভাদেশ্বর), আব্দুস সামাদ (বাঘা),মহসিন মজনু (ভাদেশ্বর), হেলাল আহমদ (ফাজিলপুর), ফয়ছল আহমদ চৌধুরী (ঢাকাদক্ষিণ), আবদুল মালিক জানু, খায়রুল ইসলাম জাহাঙ্গির, এম জেড আলম, আবদুল হান্নান (ভাদেশ্বর), জাফরান জামিল (বাঘা), জয়নাল আবেদীন (ভাদেশ্বর হাওরতলা), আবুল কাশেম সেবুল, আব্দুস সামাদ(ঢাকাদক্ষিণ), ফরিদ উদ্দিন ইরান (পৌরসভা), এম এ ওদুদ এমরুল, সেলিম উদ্দিন (বুধবারিবাজার), কামাল উদ্দিন, সৈয়দ এহতেশামুল হক (ভাদেশ্বর), রুহেল আহমদ রিপন, ইসমাইল হোসেন সিরাজী (শরীফগঞ্জ), আজমল হোসেন (ফুলবাড়ি), অরুন কুমার দে (ফুলবাড়ি), ক্বারি তোফায়েল জিলু, শফি আহমদ চৌধুরী, তারেক আহমদ।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই পাওয়া অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা মিয়া, সহ-সভাপতি পদে আহমদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, আলহাজ নাজিম উদ্দিন, আলহাজ শামছ উদ্দিন খান, হাজী মোশতাক আহমদ, সালেহ আহমদ বাবুল, অধ্যাপক আব্দুল খালিক ও আশরাফুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদ দিপু, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির ও মাসুদ হোসেন খান।

আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন , তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান , ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, দফতর সম্পাদক বেলাল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মোছাব্বির মাস্টার , প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদ , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ডা. তাহমিনা খাতুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাদির, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, শ্রম সম্পাদক আবুল হোসেন খসর , সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু।

সহ-দফতর সম্পাদক জহিরুল হক রাজু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমান উদ্দিন ও কোষাধ্যক্ষ গৌছ উদ্দিন খান খোকা।

ফাহিম আহমদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর