চীনের তৈরি সিনোভ্যাক টিকা জরুরী ব্যবহারের অনুমোদন পেয়েছে বাংলাদেশে। রোববার (০৬ জুন) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এই অনুমোদনে স্বাক্ষর করেছেন। এর আগেও বিশ্বের ২২টি দেশ এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
টিকাটির অনুমোদনের জন্য আবেদন করেছিল তাদের বাংলাদেশি এজেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
জানা যায়, ১৮ বছরের ঊর্ধ্বে সিনোভ্যাকের টিকার দুই ডোজ নিতে হবে। দুই থেকে চার সপ্তাহ ব্যবধানে এই দুই ডোজ টিকা নিতে হবে। টিকা সংরক্ষণ করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
ওষুধ প্রশাসন বলছে, এটি নিয়ে মোট পাঁচটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল। এর আগে অ্যাস্ট্রাজেনেকা, স্পুতনিক, সিনোফার্মা ও ফাইজারের টিকা অনুমোদন পেয়েছে।
বার্তা বাজার/এসজে