ইসরায়েলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি মার্কিন বন্দর শ্রমিকদের
যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইসরায়েলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে ওকল্যান্ড বন্দর শ্রমিকরা এই পদক্ষেপ নেন।
ফিলিস্তিনপন্থী আমেরিকার বিক্ষোভকারীরা অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ওকল্যান্ড বন্দরে ইসরায়েল জাহাজ নোঙ্গর ও খালাস করা নিষিদ্ধ করেন। ফলে জাহাজটি ওকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
বিক্ষোভ আয়োজনকারীদের অন্যতম ওয়াসিম হেজ সাংবাদিকদের বলেন, “আজ আমরা ওকল্যান্ড শহরের পক্ষ থেকে একথা প্রমাণ করে দিলাম যে, আমরা ইসরাইলের বর্ণবাদী অর্থ আমাদের দেশে আসতে দিতে চাই না। আমরা ইসরাইলের সঙ্গে বাণিজ্য করব না।”
সম্প্রতি ইতালির বন্দর শ্রমিকরাও এ রকম একটি পদক্ষেপ নেন। গাজায় আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের সমর্থনে তারা ইসরায়েলি একটি জাহাজে অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
বার্তাবাজার/পি