পুলিশে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥ কুষ্টিয়ায় ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার। সোমবার আনুমানিক সকাল ১১ টার দিকে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মিরপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে শাকিল হোসেন।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে ডিবি পুলিশের এসআই সাহেব আলী, ইন্সপেক্টর মোমিন ও সদর থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে । এ সময় তার কাছ থেকে প্রতারনা কৃত ১০ লক্ষ টাকার একটি চেক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন জনের কাছ থেকে চাকরী দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এর কথা স্বীকার করেছে। বর্তমানে এ প্রতারক থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর