বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় বৃক্ষরোপণ করেছে হাতিয়া উপজেলা ছাত্রলীগ।
শনিবার (৫ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও হাতিয়া দ্বীপ সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম রাজুর নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন।
নজরুল ইসলাম রাজু বলেন, “বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের পরিবেশের প্রতি আরো যত্নবান হতে হবে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোহাম্মদ আলীর নির্দেশে আজ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছি।”
জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/ই.এইচ.এম