চারঘাটে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের সময় নির্ধারণ

উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার প্রতিটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানই এ বছর লাইসেন্স নবায়ন করেনি বলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমান।

রাজশাহী সিভিল সার্জনের প্রতিনিধি ডা. খুরশিদুল ইসলাম ও চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক পরিদর্শন শেষে তাদের ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দেশনা দেয়।

তবে নির্ধারিত সময় পর কোনো অভিযান পরিচালনা কালে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না গেলে প্রতিষ্ঠান বন্ধ ও আইনী পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি করার কথা জানান এই কর্মকর্তা।

আজ শনিবার (৫ জুন) পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. বেলাল হোসেন ও চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ফোকাল পারসন ডা.শংকর কুমার।

নিয়ম অনুযায়ী পর্যাপ্ত পরিবেশ না থাকায় গ্রামীণ ডায়াগষ্টিক সেন্টারের এক্স-রে বিভাগ বন্ধ ঘোষনা ও তালাবন্ধ করে দেয় পরিদর্শন টিম।

নবী আলম/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর