ঘাটাইলে সাবিকনূদ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার কার্যকরী কমিটি গঠন
শনিবার (৫ জুন) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী সাবিকনূদ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার কার্যকরী কমিটি গঠিত করা হয়েছে ।
এ উপলক্ষে বিকেলে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বীরচারী গ্রামে অবস্থিত প্রতিষ্ঠান প্রাঙ্গণে বার্ষিক সাধারণসভায় সর্বসম্মতিক্রমে টানা চতুর্থবারের মতো শিক্ষানুরাগী সমাজকর্মী ডাঃ মোঃ নূরুল ইসলাম (শামীম) কে সভাপতি ওমোঃ আজহারুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলো- সহ সভাপতি: মোঃ মনজুর যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আসিফ খান ,কোষাধ্যক্ষ:মো: আবু বকর ,সমাজ কল্যাণ সম্পাদক: মোঃআলী আজগর ,ধর্ম সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম ,প্রচার সম্পাদক:মো: আরিফ ,কার্যকরী সদস্য মোঃ শহীদুল ইসলাম, মোঃ আজমত আলী ,মোঃ রফিকুল ইসলাম।
উত্তম আর্য্য/বার্তাবাজার/ই.এইচ.এম