বোয়ালমারীতে উন্নত জাতের ফসল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে পানি সাশ্রয়ী উচ্চফলনশীল জাতের ধান চাষে উদ্বুদ্ধকরণ বিষয়ে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) বিকালে আলফাডাঙ্গা-বোয়ালমারী উপ-প্রকল্পের আওতায় উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ী খাল পানি ব্যবস্থাপনা দলের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা প্রদান করে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ব্রি-ধান-৫৮ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

স্থানীয় পানি ব্যাবস্থাপনা দলের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাস, ইমরান হোসেন, মো. ওয়ালিদ হাসান, মো. আলমগীর হোসেন, মো. আবু বক্কার সিদ্দিকী,প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর মো. আমীর হোসেন খান, বি এম আলমগীর কবির, কমিউনিটি ফ্যাসিলিটেটর শফিউল আলম ও গৌতম কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর মোস্তফা কামাল। অনুষ্ঠান শেষে ৩ কৃতি কৃষককে পুরষ্কৃত করা হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর