হাতিয়ায় দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা কালীন সময়ে জনসাধারণেরর জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চত করা, প্রানী সম্পদের উৎপাদন বৃদ্ধি ও বিজ্ঞানভিত্তিক পশু লালন পালন সহ বিভিন্ন পরামর্শ প্রদানের লক্ষে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা সদরের চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ,প্রাণি সম্পদ দপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় হাতিয়া প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন।বিশেষ অতিথি ছিলেন হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন হাতিয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফখরুল ইসলাম। উক্ত প্রদর্শনীতে ১০জন খামারী কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
অংশ গ্রহন কারী দের মধ্যে মো আলাউদ্দিন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এ প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যে প্রনোদনার টাকা সহ বিভিন্ন উপকরণ পেয়েছি। আজকে আমি প্রথম পুরস্কার পেয়ে খুব আনন্দিত হয়েছি।
জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/ই.এইচ.এম