ভালুকায় বৃদ্ধাশ্রমে যুবলীগের আর্থিক অনুদান প্রদান

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুইডেন শাখার উদ্যোগে ভালুকা উপজেলার ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়নের ধাইড়াপাড়া এলাকায় সাড়া মানবিক সংস্থা নামক একটি বৃদ্ধাশ্রমে ১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৫ জুন) বিকালে সংস্থাটির চেয়ারম্যান সাইফুল মালেকের হাতে এ চেক তুলে দেয়া হয়।

এসময় উপস্হিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহব্বায়ক এডভোকেট আজাহারুল ইসলাম,যুগ্ন আহব্বায়ক রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহেদ আশফাক তুহিন, গ্রীস শাখা যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান, ভালুকা উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল সহ উপজেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর