কুষ্টিয়ায় ছেলের বউকে ধর্ষণের চেষ্টায় শশুর গ্রেফতার

কুষ্টিয়ার খোকসায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী খোকসা উপজেলার ভবানীপুর গ্রামের রবিউল মোল্লা (৫০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। আসামি রবিউল মোল্লা উপজেলার ভবানীপুর গ্রামের আফসার মোল্লার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায় কুমারখালীর আগ্রাকুন্ডা গ্রামের শাহজাহানের মেয়ের সাথে খোকসা ভবানীপুর গ্রামের রবিউলের ছেলের সাথে তার মেয়ের বিয়ে হয়। পরে আসামির ছেলে দ্বিতীয় বিয়ে করে ঢাকাতে থাকে। সেই সুযোগে আসামী রবিউল গতরাতে ঘরে ঢুকে নিজ ছেলের বউকে ধর্ষণ করার চেষ্টা করলে ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এসে ধর্ষিতাকে উদ্ধার করে এবং ধর্ষক রবিউলকে পুলিশের হাতে সোপর্দ করে।

এই ঘটনায় খোকসা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৩। খোকসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুটুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর