বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মির্জাপুর সাধারণ ছাত্র কল্যাণ সংগঠন’ এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে সংগঠনের সদস্যরা শতাধিক গাছ রোপর করে।
এ সময় মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন জালাল, বর্ষাগাতি দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আযহারুল ইসলাম, মির্জাপুর সাধারণ ছাত্র কল্যাণ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আহমেদ, সহ-সভাপতি রবিউল সানি, সাধারন সম্পাদক কল্লোল আহমেদ, সদস্য সাজ্জাত খান শুভ, শাকিল, নিলয় আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনটির শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাত খান বার্তা বাজারকে জানান, ‘শিক্ষিত সমাজ নয় সুশিক্ষায় শিক্ষিত সমাজ চাই’- এ প্রতিপাদ্যে গঠিত হয় ‘মির্জাপুর সাধারণ ছাত্র কল্যাণ সংগঠন’। এ সংগঠনের মাধ্যমে মাদক নির্মূল, ক্রীড়া প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আরো নানান রকম সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। আমাদের লক্ষ্য আমাদের দেশকে ও সমাজকে সুন্দর করে গড়ে তোলা।
বার্তা বাজার/এস.আর