কুমিল্লায় বৃষ্টি বেড়ে যাওয়াই নগরবাসীর দুর্ভোগ

কুমিল্লায় রোদের প্রখরে জনজীবন যখন অতিষ্ঠ ছিল তখন স্বস্তির বৃষ্টি আর দমকা হাওয়ায় সেই গরমের কষ্ট কিছুটা লাঘব হয় বটে, কিন্তু তা স্থায়ী নয়। ভাপসা গরম আবার ভুলিয়ে দেয় বৃষ্টির সুখস্মৃতি। নগরীতে শনিবার সকাল থেকে থেমে থেমে ঝিরি ঝিরি বৃষ্টি চলেছে অবিরাম। কিন্তু নগরীর কিছু ড্রেন ময়লা আবর্জনায় ঢাকা থাকায় পানি যাওয়ার বিকল্প কোনো পথ না থাকায় নগরবাসীর দুর্ভোগ বেড়েই চলছে।

আবহাওয়াবিদ বলছেন,আরো কয়েকদিন পর্যন্ত বৃষ্টির পরিমান এমনই থাকতে পারে।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে সপ্তাহের প্রথম কর্ম দিবসে কর্মমুখী মানুষগুলো পড়েন বিপাকে।সফিক সাহেব তিনি সরকারী কর্মকর্তা। প্রতিদিনের মতো নগরীর বিশ্বরোড এলাকা থেকে রাজগঞ্জ অফিসে যান, সোয়া ৯টার মধ্যে অফিসে যাওয়ার চেষ্টা করেন। ৯টায় ৩০ মিনিটের মধ্যে অফিসে থাকার বাধ্যবাধকতা থাকলেও বৃষ্টির কারণে পৌঁছাতে দেরি হয় তার। এমনি আরেকজন বকর সাহেব তিনি বৃষ্টির কারণে গণপরিবহনে সমস্যা পড়তে হয়েছে।রাস্তা জলবদ্বতা এবং পরিবহন না থাকায় ১১টায় দিকে ভিজেই অফিসে যেতে হয়েছে ।

কুমিল্লায় জর্জ কোটের এক আইনজীবী বলেন রিকশা যেতে চায় না, আবার গেলেও ২০ টাকা ভাড়া আরো ২০ টাকায় অতিরিক্ত ভাড়া চায়।

আবহাওয়া অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের আবহাওয়া কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া জানান, কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার কয়েকটি স্থানে ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়। ঐ সময় বাতাসের গতিবেগের পরিমান ছিল ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

তিনি আরও জানান,জুন মাসে কুমিল্লায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৩০ মি.মি.হতে পারে।এছাড়া চলিত সাপ্তাহজুড়ে থাকতে পারে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত ও ব্রজপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেয়র মনিরুল হক সাক্কু জানান,যেসব জায়গায় পানি জমে থাকে সেখানে আরসিসি’ও কাজ হবে। আমরা ড্রেনের কজাগুলো দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিচ্ছি। এই মাসের মধ্যেই কাজ শেষ হলে নগরীতে জলাবদ্ধতা দেখা দিবেনা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর