প্রাণিসম্পদ মেলায় কর্মকর্তাকে ঘিরে খামারিদের বিক্ষোভ

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাণিসম্পদ মেলায় খামারিদের বিক্ষোভ। শনিবার (৫ জুন) দিন ব্যাপি প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায় প্রানিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে বিভিন্ন খামারীদের স্টল বরাদ্ধ দেওয়া হয়। স্টলে আগত খামারীদের জন্য যথাযথ ব্যবস্থা না থাকায় খামারীরা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ঘিরে বিক্ষোভ করে রাস্তায় নেমে আসেন। তখন উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান খামারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

মেলায় আগত খামারী বেল্লাল খান, মজিবর শেখ, হারুন হাওলাদার, শাহজাহান হাওলাদারসহ অনেকেই জানান, আমরা অনেক দুর থেকে নিজেদের খরচে মেলায় অংশগ্রহন করেছি। কিন্তু সকাল থেকে প্রাণিসম্পদ অফিস দুপুর পর্যন্ত গরু ছাগলের জন্য গো খাদ্যের কোন ব্যবস্থা করা হয়নি। স্টলগুলো কাপড় দিয়ে করায় প্রদর্শনীতে আসা গরু, ছাগল গুলো প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায় ৩০টি স্টলের মধ্যে ১৪টি স্টলে ১টি করে গরু, ছাগল ও মুরগী রেখে স্টল পরিচালনা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক নেতা জানান, আমাদেরকেও এ অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আমাদের তেমন মুল্যায়ন করা হয়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস এ ঘটনার সত্যা শিকার করে বলেন, আয়োজনে একটু ক্রুটি হয়েছে। খামারীদের জন্য যে ক্রুটি হয়েছিল তা সমাধান করা হয়েছে। অংশগ্রহনকারী খামারীদের পুরস্কারের
ব্যবস্থা করা হয়েছে।

এ সময় প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক, সাধারন সম্পাদক শাহীন গাজী প্রমুখ।

নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর