ভালুকা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে শুরু হয়েছে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা। শনিবার (৫ জুন) বিকালে মেলার উদ্বোধন করেন স্হানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
স্হানীয় দর্শনার্থীদের ভিড়ে ইতিমধ্যে জমে উঠেছে মেলা। প্রতিটি ষ্টলে শোভা পাচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির পশু পাখি সহ ভেটেনারি চিকিৎসার নানা উপকরন যা দর্শকদের আকৃষ্ট করেছে।
সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু , উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র ডাঃএ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃএম এম এ আওয়াল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে সফল খামারিদের পুরুস্কৃত করা হয়েছে।