বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘মাগুরা ইয়ুথ এসেম্বলি’র বৃক্ষরোপন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৃথিবীর ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে সবুজ পৃথিবী গড়তে ‘মাগুরা ইয়ুথ এসেম্বলি’র পক্ষ থেকে বৃক্ষ রোপান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) দুপুর ৩ টায় ওয়েব ফাউন্ডেশন রেসপন্স প্রকল্প কার্যালয় অফিসের সেমিনার কক্ষে আলোচনা সভা শেষে ১০০ টি বৃক্ষ বিতরন করে কর্মসূচী শুরু করা হয়।
আলোচনা সভায় মাগুরা ইয়ুথ এসেম্বলির আহ্বায়ক আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, ওয়েব ফাউন্ডেশন রেসপন্স প্রকল্পের মাগুরা জেলা সমন্বয়ক মোঃ ওসমান গণি, ইয়ুথ এসেম্বলি মাগুরা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বার্তা বাজারের প্রতিনিধি সাংবাদিক তাছিন জামান, পরিবেশ বান্ধব সংগঠন গ্রীন ভয়েসের মাগুরা জেলা সম্বয়ক উম্মে যুবাইদা লিমাসহ মাগুরা ইয়ুথ এসেম্বলির সদস্যবৃন্দ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অতিথি কাজী জালাল উদ্দিন বলেন, পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে হলে অবশ্যই সবার জায়গা হতে একটি করে হলেও গাছ লাগাতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও সব সময় গাছ লাগাতে দেশবাসীকে উদ্ভুদ্ধ করেছেনে। ইয়ুথ এসেম্বলির এই বৃক্ষরোপন কর্মসূচি অবশ্যই প্রসংশার দাবি রাখে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
তাছিন জামান/বার্তাবাজার/ই.এইচ.এম