শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ গ্রেফতারী পরোয়ানার ২ পলাতক আসামিকে আটক করেছে। রবিবার রাতে আসামিদের উপজেলার বাজার, বাড়ি ও বিভিন্ন জায়গা থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে, উপজেলার গদাইপুর গ্রামের আশরাফ গাজীর ছেলে মোঃ আমিরুল গাজী ও কোলা গ্রামের আমজাত গাজীর ছেলে মোঃ ইসরাফিল।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে রবিবার রাতে থানার এএসআই (নি:) মোঃ নাজিম হোসেন ও এএসআই (নি:) মোল্লা সোহেলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এর সহায়তায় আশাশুনি থানার সিআর-৪৫৮/১৭ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ আমিরুল গাজীকে ও সিআর-৪৩/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ ইসরাফিলকে তাদের নিজ বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আসামীদেরকে সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।