আশুগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও উপজেলা ডেইরি ফার্ম এসাসিয়েশনের সভাপতি আড়াইসীধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ছাইফুল ইসলাম এতে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস সোহেল।

দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৪৪টি স্টল অংশগ্রহণ করেন। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভী, ষাঁড়, কবুতর, মোরগ, মুরগী, ঘোড়া, গানের পাখি ইত্যাদি প্রদর্শনীতে শোভা পায়। খামাড়িরা ব্যান্ড পার্টি নিয়ে স্বতঃষ্ফুর্তভাবে প্রদর্শনীতে অংশ নেয়। সমাপনি অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।এর মধ্যে ১০টি স্টলকে বিশেষ পুরষ্কার ও অন্যান্য অংশগ্রহনকারীদের শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

স্টলে উন্নত জাতের গাভী প্রদর্শন করে মোঃ সেলিম মিয়া প্রথম স্থান অধিকার করেন। উন্নত জাতের বড় ষাঁড় প্রদর্শন করে তাজুল ইসলাম ও এলাছ মিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর