প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য বিভাগসহ সব বিভাগ করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। যে কারণে আমাদের দেশে ওষুধের অভাব হয়নি, খাদ্যের অভাব হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (০৫ জুন) দুপুরে মানিকগঞ্জ সদরের গড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে। করোনাকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মানলে শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তিনি বলেন, যে দেশে করোনা নিয়ন্ত্রণের মধ্যে আছে, তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে। আর যাদের করোনা নিয়ন্ত্রণে নেই, তারা বিধ্বস্ত হয়ে গেছে। কাজেই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে করোনা নিয়ন্ত্রণে রাখতে।
বার্তা বাজার/এসজে