বগুড়ার কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটারিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা আবাসিক এলাকা
মাঠে একদিনের প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুন) মেলা উদ্ভোধন হয়। উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান মেলা প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বসানো হয়েছিলো খামারীদের ২৫ স্টল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, উপজেলা ভেটারিনারি সার্জন একরামুল হক মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারী বৃন্দ।
প্রদর্শনীর সমাপণী অনুষ্ঠানে সফল খামারীদের পুরুস্কার প্রদান করে প্রানিসম্পদ বিভাগ কাহালু শাখা।
নাজমুল হাসান/বার্তাবাজার/ই.এইচ.এম