৫ দিন বন্ধের পর চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দর

ভারতীয় ভ্যারিয়েট ও ফাঙ্গাস সংক্রমণ ঠেকাতে ৫ দিন বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দর। শনিবার (৫ জুন) দুপুরে ৫ দিন বন্ধের পর পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। শনিবার (৫ জুন) পঞ্চগড়ের আমদানি –রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান (বাবলা ) এ তথ্যটি বার্তা বাজার নিজস্ব প্রতিনিধিকে নিশ্চিত করেন।

বাংলাবান্ধা স্থলবন্দরে সরেজমিনে সকালে দেখা যায়, ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আমদানি হচ্ছিল না, কিন্তু বেলা ১১ টার পর থেকে ভারত নেপাল ভুটান থেকে ভুট্রাসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে কিছু ট্রাক ভারতের ফুলবাড়ি-বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

এই বন্দরে পাথরের আমদানি বেশি হলেও আজ কোন পাথরের ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করতে দেখা যায়নি। তবে এ বন্দর দিয়ে পাথর আমদানি হবে কিনা, এ বিষয়ে কোন সিদ্ধান্তের কথা এখনো জানাননি ব্যবসায়ীরা।

মেহেদী হাসান খান বাবলা আরো জানান যে, আমাদের পত্রানুযায়ী গতকাল বন্দরের শেষ দিন ছিল কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। চালুর প্রথম দিন হওয়ায় ভারতের গেট খুলতে একটু দেরি হয়েছে। আগামিকাল থেকে যথাসময়ে খোলা থাকবে বন্দরের কার্যক্রম।

এস,এম আল-আমিন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর