আ’লীগ সরকারের মেয়াদেই কৃষির উৎপাদন বাড়ে: এমপি মিল্লাত
আওয়ামী লীগ সরকারের মেয়াদেই কৃষির সব ক্ষেত্রে উৎপাদন বেড়েছে। আর কৃষি খাতে উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন, সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
শনিবার (৫ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে বেলুনের ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এখন আমাদের বড় চ্যালেঞ্জ পুষ্টি জাতীয় খাবারের নিশ্চয়তা দেওয়া। নতুন প্রজন্মকে মেধাবী ও সৃজনশীল করতে প্রতিদিন মাছ, মাংস, দুধ ও ডিম খাওয়ানোর উপর জোর দেন।
এমপি উদ্বোধন শেষে প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলার ২৩টি স্টল ঘুরে দেখেন। উক্ত মেলাটি বাস্তবায়ন করেন সদর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। আর সার্বিক সহযােগিতায় ছিলো প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মো. আক্তারুজ্জামান ভূঁইয়া, জেলা আনসার -ভিডিপি’র কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এম এ মালেক/বার্তাবাজার/ই.এইচ.এম