কক্সবাজারের টেকনাফে অতি বৃষ্টিতে পাহাড় ধসে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার ২১নং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/২ এর ১৮নং বাসায় এই ঘটনা ঘটে।
নিহত নুর হাসিনা (২০) একই ক্যাম্পের শাকের স্ত্রী বলে নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) এর অধিনায়ক তারিকুল ইসলাম।
তিনি জানান, অতি বৃষ্টিতে পাহাড় ধসে একটি বাসার উপর মাটি চাপা পড়ে। প্রতিবেশীদের সহায়তায় এপিবিএন সদস্যরা অজ্ঞান অবস্থায় নারীকে দ্রুত উদ্ধারকরে ক্যাম্পের অভ্যান্তরে সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্যাম্প সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে নিহত নারীকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ই.এইচ.এম