সখীপুরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশে জমে থাকা পানিতে ডুবে আবদুল্লাহ খান নামের (৪) বছর শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার কালিয়ান খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার প্রবাসী সজীব খানের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে সড়ক ঘেঁষে গর্তে বৃষ্টির পানি জমে ছিল। শনিবার দুপুরে কোচিং সেন্টারে যাওয়ার সময় শিশুটি অগোচরে গর্তে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আবদুল্লাহ খানের দেহ পানিতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদ খান জানান, স্বজনরা দুপুরের দিকে জরুরি বিভাগে শিশুটিকে নিয়ে আসে। তবে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর