ঢাকা-১৮ আসনের এমপির এপিএস নিয়োগ

নির্বাচনী এলাকা-১৯১ তথা ঢাকা-১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসান তার ব্যক্তিগত সহকারী নিয়োগ দিয়েছেন। বিধি মোতাবেক তিনি গত ৩১-০৫-২০২১ইং জাতীয় সংসদের স্পিকারের নিকট একটি নিয়োগ পত্র পাঠান। স্পিকার স্বাক্ষরিত নিয়োগ পত্রটি পাশ হয়ে আসে।।

সাংসদ আলহাজ্ব হাবিব হাসান কতৃক এই নিয়োগ পান একসময়ের রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আতাউর রহমান বাদল। তিনি একাধারে একজন বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগের দুর্দিনের সহযোদ্ধা ও সাদা মনের মানুষ। তার পিতার নাম মোঃ জাভেদ আলী। তিনি দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ, গোয়ালটেক এলাকার বাসিন্দা।

বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ আতাউর রহমান বাদলের এপিএস নির্বাচিত হওয়ায় ব্যাপক আনন্দ ও নির্ভরতার উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ফুলেল শুভেচছা জানান।

আতাউর রহমান বাদল এপিএস নির্বাচিত হওয়ার এই প্রতিবেদককে তিনি মুঠোফোনে জানান- আলহাজ্ব হাবিব হাসান মাটি ও মানুষের নেতা। তিনি ঢাকা-১৮ আসনের অভিভাবক। সারাজীবন তিনি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এমন মহান নেতার পাশে থেকে কাজ করার বিষয়টি তিনি সৌভাগ্যে বলে মনে করেন। তিনি এই নেতার আদর্শকে বুকে ধারণ করে মানবতার কল্যানে নিয়োজিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আতাউর রহমান বাদল এপিএস নির্বাচিত হওয়ার ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষের মাঝে খুশির জোয়ার বইছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর