আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ‍েটেরেনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) সকাল ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস‍্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম জাহিদুল হাসান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আসজাদ প্রমুখ।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীদের পালনকৃত গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আসজাদ বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব‍্যাপক সাফল‍্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ‍্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ‍্যমাত্রা অর্জনের পথে। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব‍্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর