সারাবিশ্বে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮০১ জন।
একই সময়ে ভাইরাসটিতে আরও আক্রান্ত হয় ১ হাজার ৪৪৭ জন। এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮ লাখ ৯ হাজার ৩৭০ জন।
শনিবার (০৫ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে নতুন করে আরও সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। দেশে এখন মোট সুস্থ রোগীর সংখ্যা ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন। বিগত ২৪ ঘন্টার মোট পরীক্ষিত নমুনার সংখ্যা ১৩ হাজার ১১৫।
এর আগে শুক্রবার (০৪ জুন) করোনায় মৃত্যু হয় ৩৪ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৮৮৭ জন।
বার্তা বাজার/এসজে