বিটিভির নৃত্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিতুমীর

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনার তিতুমীর বাংলাদেশ টেলিভিশন বিটিভির নৃত্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

প্রতিভাবান এই নৃত্য শিল্পী বিটিভিতে ২০২০ সালের নৃত্য শিল্পী নির্বাচনী পরিক্ষায় সাফল্যের সঙ্গে এবছর উত্তীর্ণ হবার প্রেক্ষিতে বাংলাদেশ টেলিভিশন বিটিভি নৃত্য শিল্পী হিসেবে “গ” শ্রেণীতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন, ঢাকা কেন্দ্র সূত্রে এই তথ্য জানা গেছে। টেলিভিশন কতৃপক্ষ ইতোমধ্যে সংশ্লিষ্ট নৃত্য শিল্পীকে তালিকা ভুক্ত হবার বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়ে অবগত করেছেন।

প্রতিভাবান এই নৃত্য শিল্পী দেশের বাহিরেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি রায়গঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমিতে নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজ করছেন। নৃত্য শিল্পী তিতুমীর এই অর্জনে রায়গঞ্জের নৃত্য চর্চাকে আরো এগিয়ে নিতে সক্ষম হবে বলে আশাবাদী সাংস্কৃতিক কর্মীদের। তার মাধ্যমে স্থানীয় অনুশীলনরত নৃত্য শিল্পীদের মধ্যে আরো আত্নবিশ্বাস জন্মাবে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর