রাজধানীতে বজ্রপাতে শিশু নিহত

রাজধানীর মালিবাগে বৃষ্টিতে খেলার সময় বজ্রপাতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুন) দুপুরে মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটলের পেছনের এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাবিনা পাখি (১০)। তার বাসাও আবুল হোটেলের পেছনেই অবস্থিত।

জানা যায়, বৃষ্টির মধ্যে দুপুরের সময় অন্যান্য শিশুদের সাথে খেলছিল সাবিনা। আকষ্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। সেখান দিয়ে যাওয়ার আজিজ নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাবিনাকে মৃত ঘোষণা করেন।

আজিজ জানান, বজ্রপাতে শিশুটি আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিল। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিরঝিল থানা উপ-পরিদর্শক গোলাম কুদ্দুস জানান, বজ্রপাতে চৌধুরীপাড়ায় এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর