মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরাজুল ইসলাম (২২) নামের একজন পাইপ লাইন শ্রমিক নিহত হয়েছেন। নিহত মিরাজুল একই উপজেলার ভবরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেদারগঞ্জ বাজারে নিহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান মিরাজুল কেদারগঞ্জ বাজারে পাইপ লাইনের কাজ করছিলেন। এসময় পাশেই বিদ্যুৎ লাইনের তারের সাথে মিরাজুলের শরীর স্পর্শ করলে,ঘটনাস্থলেই নিহত হন।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর