রাজধানীর বহুতল রূপায়ন টাওয়ারে আগুন

রাজধানীর কাকরাইলে রূপায়ন-করিম টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (৫ মে) দুপুর পৌনে ৩টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোলরুম।

কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ১৫ তলা বিশিষ্ট রূপায়ন টাওয়ারের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

তারা জানায়, আধা ঘন্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর