কর্ণফুলীতে দূরারোগ্য রোগে আক্রান্ত ৩ রোগীকে ১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়।
এর মধ্যে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেয়া হয়। আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার ৩ জনকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এসময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ উপজেলা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তাবাজার/পি