কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাবীকে মারধর, মামলা তুলে নিতে হুমকি

চট্টগ্রামের আনোয়ারায় প্রবাসী নুরুল আবছারের স্ত্রীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মারধরের ঘটনায় মামলা তুলে নিতে দেবর নুরুল আমিন (৪০) বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছেন বাদী রিনা আকতার (৩৪)।

এ ঘটনায় গত ০৩ মে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ অভিযোগ করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বরুমছড়া ইউনিয়নের খরুর বাপের বাড়ির প্রবাসী নুরুল আবছারের স্ত্রী রিনা আকতার (৩৪) কে প্রবাসী নুরুল আবছারের ছোট ভাই নুরুল আমিন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও মারধর করে। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশী বৈঠকও হয়। সালিশী বিচারের কিছুদিন পর নিরব থাকলেও পুনরায় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতে থাকে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ উঠে।

গত ২৭ এপ্রিল রাত এগারোটায় নুরুল আমিন কৌশলে দরজা খুলে রুমে ঢুকে পড়ে ঘুমন্ত ভাবীকে ঝাপটাইয়া ধরে। এসময় চিৎকার করলে ছুরি বের করে প্রাণনাশের হুমকি দেয় এবং ধর্ষণের চেষ্টা করে কাপড় চোপন ছিড়ে ফেলে। পাশে থাকা ছেলে ও মেয়ের ঘুম ভেঙ্গে গেলে তাদেরকেও ছুরি দিয়ে হত্যার ভয় দেখায়। এক পর্যায়ে লাঠি দিয়ে রিনা আকতারের মাথায় আঘাত করে গুরতর রক্তাক্ত করে। ছেলে মেয়েদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় প্রবাসী নুরুল আবছারের ভাই নুরুল আমিনের বিরুদ্ধে মামলা করেন রিনা আকতার।

প্রবাসী নুরুল আবছারের স্ত্রী রিনা আকতার জানান, দীর্ঘদিন ধরে আমার স্বামী আবুধাবীতে রয়েছে। এ সুযোগে নুরুল আমিন কুপ্রস্তাব ও মারধর করে। এ নিয়ে একাধিকবার সালিশী বৈঠকও হয়। সালিশী বিচারের কিছুদিনপর নিরব থাকলেও পুনরায় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতে থাকে। গত ২৭ এপ্রিল রাত এগারোটায় দরজা খুলে রুমে ঢুকে পড়ে ঘুমন্ত অবস্থায় ঝাপটাইয়া ধরে এবং ছুরি বের করে প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরতর রক্তাক্ত করে। অভিযুক্ত নুরুল আমিনের মুঠোফোনে কথা বলতে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন, এঘটনায় রিনা আকতার বাদী হয়ে নুরুল আমিনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর